লালমনিরহাটের কালীগঞ্জে বালতির পানিতে পড়ে জাবির হোসেন নামে দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত জাবির হোসেন ওই এলাকার জেসমিন ফার্মেসীর মালিক মাসুদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়ায় দুপুর আড়াইটার দিকে শিশু জাবির হোসেন বাড়িতে রাখা বালতির পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।